ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রফিকুল গ্রেপ্তার

আলফাডাঙ্গা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬
ছবি : প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ইয়াবা ব্যবসায়ী রফিকুল মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

৫ সেপ্টেম্বর( শুক্রবার) দুপুরের দিকে বোয়ালমারী সেনা ক্যাম্প ও আলফাডাঙ্গা থানার সমন্বয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গী ফোর্স এ অভিযানে অংশ নেন।

যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানা ইউনিয়নে রুদ্রবানা গ্রামে পিতা আবুল খায়ের মোল্লা ছেলে রফিকুল মোল্লা(৪৫) তার নিজ বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা বিক্রির সময় আটক করে। পরে উক্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০ ( ক), তাং ৫-৯-২৫, ৫০ পিচ ইয়াবাসহ রফিকুল মোল্লা নামে মামলা হয়েছে। আগামীকাল ফরিদপুর জেলহাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আগেও মাদকের রয়েছে।

স্থানীয় আলেক সরদার নামে এক ব্যক্তি বলেন, রফিকুল মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। এ ব্যাপারে স্হানীয়রা নিষেধ করলে সে কর্ণপাত না প্রকাশ্যে ব্যবসা করে যাচ্ছে।লোকমুখে শোনা যায় তিনি সবসময় ক্ষমতাসীন নেতাদের ম্যানেজ করে এ ব্যবসা করছে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যায়। তারা বলেন শুধু রফিকুল মোল্লা নয় তার সহযোগীদেরও গডফাদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন,বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রেতা রফিকুল মোল্লাকে আটক করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি