ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তাড়াইলে ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা; ধর্ষক'কে পুলিশে সোপর্দ

মোঃ আশিকুর রহমান,তাড়াইল প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১১

কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণের শিকার ১২ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে তাড়াইল স্পেশালাইজড হাসপাতালের স্টাফ ও স্থানীয় জনতা পুলিশের হাতে তাকে তুলে দেয়। আটক হোসেন মিয়া (৪৫) তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।

আজ রবিবার ধর্ষিতা শিশু মেয়েটির বাবা নুরু মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারায় তাড়াইল থানায় মামলা করেন। মামলা নং ৯ (১)। এফআইআর নং-২। পরে ধর্ষক হোসেন মিয়াকে দুপুর ১টায় কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়।

তাড়াইল স্পেশালাইজড হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি বিশেষায়িত স্বাস্থ্য সেবা কেন্দ্র তাড়াইল স্পেশালাইজড হাসপাতালে অভিভাবকের সাথে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েটি চিকিৎসা নিতে গেলে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আবাসিক চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ তুহিন আলট্রাসনোগ্রামের পরামর্শ দেন। পরীক্ষার রিপোর্টে ওই শিশুটি ২৫ সপ্তাহের গর্ভবতী। এমন অস্বাভাবিক পরিস্থিতি অভিভাবককে তাৎক্ষণিকভাবে জানানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী ওই শিশুটির স্বীকারোক্তিতে জানা যায়, তার প্রতিবেশী হোসেন মিয়া নামের এক ব্যক্তি এ ঘটনায় জড়িত। পরে হাসপাতালের ম্যানেজার ওয়াসিম আকন্দ সোহাগ অভিভাবকের উপস্থিতিতে অভিযুক্তকে হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তাড়াইল থানায় মামলা সূত্রে জানা যায়, নাবালিকা মেয়েটি কলুমা ইকরা বাবুল উলুম মাদরাসায় ৬ষ্ট শ্রেনীতে লেখা পড়া করেন। ধর্ষক হোসেন মিয়ার বাড়ীর পাশের রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতো। চলতি বছরের মার্চ মাসের ২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ীতে আসার সময় বিকেল ৪ টা ৩০ মিনিটে লাল মিয়া মাস্টারের পরিত্যাক্ত পুকুরের কাছে আসা মাত্রই শিশুটির পথ আটকিয়ে দেয় ধর্ষক হোসেন মিয়া। শিশুটির মুখ চেপে ধরে লাল মিয়া মাস্টারের পরিত্যক্ত পুকুরের পাশে বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষন করে এবং হুমকি দেয় ধর্ষনের বিষয়ে মুখ খুললে তার বাবা ও মা'কে খুন করে ফেলবে। পরবর্তীতে ধর্ষক হোসেন মিয়া বিভিন্ন সময় মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতো।

উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের একাধিক বাসিন্দা বলেন, হোসেন মিয়া লোকটা খুবই খারাপ। এলাকার ছোট বাচ্চারা তাকে অনেক ভয় পায়। উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, তাড়াইল স্পেশালাইজড হাসপাতাল ও স্থানীয় জনতা ধর্ষক হোসেন মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে হোসেন মিয়ার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষীতা শিশুটির বাবা নুরু মিয়া মামলা দায়ের করেছেন। রোববার দুপুর ১টায় হোসেন মিয়াকে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি