ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

জমজমাট ঝালকাঠির আমড়া বাজার

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

মৌসুম শুরু হতেই জমে উঠেছে ঝালকাঠির আমড়ার বাজার। পানিতে ভাসমান বাজার কিংবা স্থলভিত্তিক আড়ত সবখানেই এখন তাজা আমড়ার সমারোহ।

দেশব্যাপী ‘বরিশালের আমড়া’ নামে পরিচিত হলেও এর বেশিরভাগ যোগান আসে ঝালকাঠি জেলা থেকেই। কৃষি বিভাগ বলছে, উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন বাড়ছে আমড়ার চাষ।

পেয়ারা মৌসুমের শেষে ভাদ্র মাসের শুরুতেই জমতে থাকে আমড়ার বাজার, যা চলে টানা দুই মাস। এ সময়ে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে বসে আমড়ার ভাসমান বাজার। এখান থেকেই নৌপথ ও সড়কপথে আমড়া সরবরাহ করা হয় সারাদেশে।

বর্তমানে মৌসুমের শুরুতে প্রতি মন আমড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। দাম ভালো থাকায় খুশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আমড়াকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে শত শত মানুষের।

শতদশকাঠির আমড়া আড়তে কাজ করা শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘এ মৌসুমকে ঘিরে অন্তত পাঁচ শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দিনে ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন তারা। আমড়ার মৌসুমে দিনমজুরদের জীবন ভালো কাটে।’

স্থানীয় আড়তদার নিখিল হালদার জানান, এ মৌসুমে তিনি প্রায় এক কোটি টাকার আমড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করবেন। এ আয়ে তার সারা বছরের খরচ চলে যায়।

রংপুর থেকে আসা পাইকারি ফল ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘প্রতি বছরই ঝালকাঠি থেকে আমড়া কিনি। দাম একটু বেশি হলেও স্বাদে ঝালকাঠির আমড়া সেরা।’

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উৎপাদন খরচ কম হওয়ায় প্রতিবছর আমড়ার চাষ বাড়ছে। এটি দ্রুত পচে না বলে সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সুবিধা হয়। এ কারণে চাষিরা লাভবান হচ্ছেন। রোগবালাই নিয়ন্ত্রণ ও নিয়মিত পরামর্শের মাধ্যমে আমরা কৃষকদের সহায়তা দিচ্ছি। এবছর মৌসুম শেষে কৃষক পর্যায়ে প্রায় তিন কোটি টাকার আমড়া বিক্রি হবে বলে আশা করছি।’

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর ঝালকাঠি জেলায় ৬০২ হেক্টর জমিতে আমড়া ফলন হয়েছে। মৌসুম শেষে উৎপাদন দাঁড়াবে প্রায় ৪ হাজার ৫৭৮ মেট্রিক টন, যা বরিশাল বিভাগের অন্য সব জেলার তুলনায় বেশি।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা