ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

বরগুনায় গলা কেটে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল (২৫) এবং মো. হৃদয় (২২)। তারা বামনা উপজেলার স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘটনার ৭ ঘণ্টার ব্যবধানে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হত্যার শিকার আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে মরদেহ ফেলে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীদের নজরে আসলে, খবর পেয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তৎক্ষণাৎ এ ঘটনায় জড়িতদের ধরতে এবং অটোরিকশাটি উদ্ধার করতে অভিযান শুরু করা হয়। রাতের মধ্যেই সাইফুল এবং হৃদয় নামে দু'জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়াও হত্যার পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

রাজবাড়ীতে হঠাৎ করেই ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের প্রকট সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম গৌরনদী উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার (৬ মার্চ)

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা