ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) তিনতলা ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ তাদের বসবাসের জন্য নির্ধারিত এই তিনতলা বিশিষ্ট ব্যারাক ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় পড়ে ছিল, যা তাদের জন্য কষ্টকর ও বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল। এ অবস্থায় আমি পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য বরাদ্দ চাই। মহান আল্লাহর রহমতে কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দ থেকেই আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আগামী পাঁচ বছর পরে এই পুরনো ভবন ভেঙে এখানে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আশা করি, নতুন এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মনোবল বাড়িয়ে দেবে।”

উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। বসবাসরত পুলিশ সদস্যরা এ সময় সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ শরিফুল ইসলামসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স