ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ আশিকুর রহমান, তাড়াইল প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
ছবি : আমার বার্তা

কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল— ‘এসো হেসে হেসে পুষ্পিত রথে, এসো ভালোবেসে স্বপ্নের পথে।’

রবিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের বরণ করে নেন।

এদিন পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ফুল দেওয়া হয়। পুরো প্রাঙ্গণ বেলুন, পোস্টার ও ব্যানারে সাজানো ছিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।

অধ্যক্ষ নবীনদের উদ্দেশে বলেন, ‘নতুন শিক্ষার্থীরাই এই প্রতিষ্ঠানের প্রাণ। তাদের সাফল্যেই আমাদের গৌরব।’ তিনি শিক্ষার্থীদের হীনমন্যতা কাটিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে আহ্বান জানান এবং বিভিন্ন ক্লাব ও কো-কারিকুলার কার্যক্রমে অংশ নেওয়ার প্রতি উৎসাহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পপি খাতুন বলেন, ‘শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনকে জানার, গড়ার এবং সমাজকে আলোকিত করার মাধ্যম।’

মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল দুনিয়ার মোহে আটকে গেলে স্বপ্নের গতি থেমে যায়। তাই বই-কলমকেই জীবনের মুক্তির পথ হিসেবে গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শুধু পড়াশোনার প্রতিষ্ঠান নয়; এটি নৈতিকতা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেম শেখার জায়গা। এখানকার প্রতিটি শিক্ষার্থী আগামী দিনের আলোকিত নাগরিক হয়ে উঠবে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি