ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আসন বিন্যাস: প্রশাসনের আশ্বাসে ভাঙ্গায় রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯
শান্তিপূর্ণ মিছিল শেষে আন্দোলকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিএনপি নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম।

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আগামী রোববার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের অনুরোধে আন্দোলনকারীদের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এই ঘোষণা দেন। বেলা ১২টার দিকে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে আয়োজিত এক শান্তিপূর্ণ মিছিল শেষে এ ঘোষণা আসে।

এদিকে ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের সপ্তম দিনে মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গায় কোনো সড়ক অবরোধ কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন পয়েন্টে অবস্থান আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে। থেমে থেমে মিছিলও করেছেন তারা।

তাছাড়া শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় টহল দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতি দেখা গেছে।

ফরিদপুরের পুলিশ সুপার জানান, মানুষের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন কর্তনের প্রতিবাদে সোমবার তৃতীয় দফার লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গা পৌরসভা ও আশপাশের এলাকা। দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তাল ছিল পুরো এলাকা।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ইএনও অফিস, নির্বাচন অফিস ও ভাঙ্গা হাইওয়ে থানায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে। পরে রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ভাঙ্গা থানা পরিদর্শন করেন।

প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।

আমার বার্তা/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি