ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গৃহবধূর বাবার বসতঘরের মেঝে থেকে মেয়ের মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় লামিয়া আক্তার পলি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে ওই গৃহবধূর বাবার বসতঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হাসান মৃধা ও তার শ্বশুর লিটন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

‎মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত লামিয়া আক্তার পলি মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার বাসিন্দা হাসান মৃধার স্ত্রী। সে দুই বছর বয়সী এক ছেলে সন্তানের জননী।

‎নিহত গৃহবধূর স্বজনদের দাবি, দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূর স্বামী হাসান মৃধা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মেঝেতে ফেলে আত্মহত্যার প্রচারণা চালায়।

‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার মো. নাসির মৃধার ছেলে হাসান মৃধা প্রেমের সম্পর্কে জড়িয়ে গত তিন বছর আগে একই উপজেলার হারজী গ্রামের লিটন হাওলাদারের মেয়ে পলি বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামীর পরকিয়ার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত দুই দিন আগে গৃহবধূ পলি বেগম স্বামী হাসান মৃধা ও তাদের দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।

এরপর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে জামাই হাসান মৃধা তার ঘুমন্ত শ্বশুরকে ডেকে তুলে জানায়, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। পলির বাবা লিটন হাওলাদার ছুটে এসে দেখেন মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। থানায় খবর দিলে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

‎নিহত গৃহবধূ লামিয়া আক্তারের খালা নুসরাত বেগম বলেন, আমার বোনের মেয়েকে দাম্পত্য কলহের জের ধরে হত্যা করে তার লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে তার জামাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই।

‎অপরদিকে নিহত গৃহবধূর স্বামী হাসানের মা বিউটি বেগম বলেন, আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আমরা চাই সঠিক তদন্ত হোক।

‎এ ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে বাবার বসতঘর হতে গৃহবূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও তার বাবাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা