ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপের ধাক্কায় চালক নিহত

আমার বার্তা অনলাইন:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে ট্রাকের ধাক্কায় পিক আপের চালক নাজমুল পিক আপে মোল্লা (৪২) ও হেলপার কাওছার শেখ হৃদয় (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা পিকআপের চালক নাজমুল আলী কুষ্টিয়া সদর উপজেলার বারোখাদা ত্রিমোহনী গ্রামের মৃত মুনসুর আলী মোল্লার ছেলে। আর হেলপার কাওছার একই উপজেলার পশ্চিম মৌজমপুর উদিবাড়ি গ্রামের শাহিন শেখের ছেলে।

নাজমুলের বড় ভাই বিল্লাল হোসেন মোল্লা জানান, নাজমুল ও কাওছার কুষ্টিয়ার দৌলতপুর থেকে কাঁচামাল নিয়ে সাভারের গেন্ডা বাজার যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হলে তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে স্পেয়ার চাকা লাগাচ্ছিল। হঠাৎ নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের পিকাপের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তারা পিকাআপের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, রেকার দিয়ে পিকআপ সরিয়ে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই সাজ্জাদ হোসেন।

আমার বার্তা/এল/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪