ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মাদারীপুরের শিবচরে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, যুবক গ্রেফতার

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

মাদারীপুরের শিবচরে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

গ্রেফতার সবুজ রাজধানী ঢাকার ইব্রাহীমপুর থানার পশ্চিম শেওড়া পাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। বর্তমানে সে শিবচরের যাদুয়রচর এলাকায় বসবাস করেন। এর আগে ৪ মাস নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন সবুজ। ভাড়া নিয়ে দ্বন্দ্ব হওয়ায় সম্প্রতি ঘর ছেড়ে দেয় সে।

র‌্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ‘চর কাঁচিকাটা’ গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমের গলাকাটা মরদেহ তালাবদ্ধ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ২৩ সেপ্টেম্বর নিহতের ছেলে খোকন হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শিবচরের পাঁচ্চর থেকে ঘটনায় জড়িত থাকায় কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে র‌্যাব-৮। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করে র‌্যাব। শুক্রবার দুপুরে বিশেষ আদালতে সবুজকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব-৮ -এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, ‘কৌশলে ঘরে প্রবেশ করে সবুজ। পরে ঘরের ভেতর থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধা বিষয়টি টের পায়। ঘটনার সাক্ষী না রাখতেই বৃদ্ধাকে গলাকেটে হত্যা করে সটকে পড়ে ওই যুবক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সবুজকে গ্রেফতার করে র‌্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত।’

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি