ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অনলাইনে জুয়া খেলার বিরোধে তাড়াইলে যুবক নিহত

মোঃ আশিকুর রহমান, তাড়াইল প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইনে জুয়া খেলার বিরোধের জেরে আল আমিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় অনলাইনে ক্রিকেট খেলা নিষেধ করার বিষয় নিয়ে জুয়ার এজেন্ট আলাল উদ্দিনের ছেলে শামিমের সঙ্গে আল আমিনের কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারি হয়।

এ সময় আল আমিনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেন।

এলাকার যুবক নাইমুল ইসলাম নাইম ও আরও কয়েকজন আহতদের কিশোরগঞ্জ নিয়ে যাওয়ার পথে উপজেলার তালজাঙ্গা বাজারে শামিম তার জুয়ার গুন্ডাবাহিনীসহ অতর্কিত হামলা চালিয়ে আল আমিন, মিজান ও আবদুর রউফকে সেনাবাহিনীর হাতে তুলে দেন।

পরে সেনাবাহিনী আল আমিনকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, শামিম বহু বছর ধরে অনলাইনে জুয়ার এজেন্ট হিসেবে এলাকায় যুবকদের জুয়ায় আসক্ত করে আসছেন।

এক পর্যায়ে শামিম সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকরি নেওয়ার পর জুয়ার ব্যবসার দায়িত্ব তার চাচাতো ভাইকে দিয়ে দেন এবং লাভের বড় অংশ নিজে গ্রহণ করেন। ঘটনার কয়েক দিন আগে শামিম ছুটিতে বাড়িতে এসে পূর্বের মতো জুয়ার ব্যবসা দেখাশোনা শুরু করেন।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান বলেন, “শুক্রবার রাতে করিমগঞ্জ সেনা ক্যাম্পের সার্জেন্ট সাখাওয়াত আলীর নেতৃত্বে সেনাবাহিনীর ১০ সদস্যের একটি দল তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামের আল আমিন, মিজান ও আবদুর রউফকে থানায় নিয়ে আসে। আল আমিনকে গুরুতর আহত দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে আল আমিনের মৃত্যুর খবর পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে ৫৪ ধারায় জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি