ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৩:৪০

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু অঙ্কিতা মনি দাস (৪) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। তখন অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের খুঁজে না পাওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে তন্ময় এখনও নিখোঁজ রয়েছে।

ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, ‘চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি