ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাবার কথা শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে রাইসা

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৯

ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় রাইসা নামের চার বছর বয়সি এক শিশুকে অমানুষিকভাবে মারধরের অভিযোগ উঠেছে তার বাবা ও সৎমার বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) শিশুটির নানা আব্দুস সত্তার হাওলাদার বাদী হয়ে বাবা রাকিব হোসেন ও সৎমা কলি আক্তারকে আসামি করে ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেন।

এর আগে গত বুধবার (১ অক্টোবর) বাবা রাকিব হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।‎ ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল প্রতিবেদনে শারীরিক নির্যাতনের কথা বলা হয়েছে। রাইসার মাথার ডানপাশে আঘাত ও হাড় ভেঙে গেছে বলে মেডিকেল পরীক্ষায় বলা হয়।

জানা যায়, ‎রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত শিশু রাইসার নানার পরিবার ঝালকাঠি থানায় অবস্থান করলেও পুলিশ মামলা নেয়নি। বিষয়টি সালিশে মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা শেষে দেওয়া ছাড়পত্রে উল্লেখ রয়েছে, শিশুটিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। চিকিৎসকদের প্রতিবেদনে দেখা গেছে, তার ডান দিকের অক্সিপিটাল হাড়ে ভাঙন শনাক্ত হয়েছে ও সেখানে রক্তজমাট রয়েছে।

শিশুটির নানার অভিযোগ, রাইসাকে তার বাবা রাকিব হোসেন ও সৎমা কলি নির্মমভাবে নির্যাতন করেছেন। এখন বাবার নাম শুনলেই শিশুটি আতঙ্কে কেঁপে ওঠে।

শিশুটির খালা শাহনাজ বেগম জানান, ২০২০ সালে আমার ছোট বোন সুমাইয়া আক্তার ও রাকিব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। ২০২৩ সালের এপ্রিল মাসে সুমাইয়া আক্তার মারা যায়। তখন রাইসার বয়স ছিল মাত্র এক বছর। এরপর থেকে রাইসা খালা শাহানাজের কাছেই বড় হচ্ছে এবং খালাকে ‘মা’ বলে ডাকে। কিন্তু বিষয়টি কখনোই মেনে নিতে পারেনি রাইসার বাবা রাকিব। সে মাঝে মাঝে মেয়েকে বাড়িতে নিয়ে যেত। কিছুদিন পর আবার খালার কাছে দিয়ে যেত।

এক প্রতিবেশী বলেন, রাকিবের দ্বিতীয় স্ত্রী কলি আক্তার রাইসাকে ঘরে রাখতে চাইতেন না। এ নিয়ে রাকিব-কলির মধ্যে কথাকাটাকাটিও হতো। খালার বাসায় কথা বলার সময় রাইসা নিজেও জানায়, তার বাবা তাকে মেরেছে।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা