ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মানিকগঞ্জে মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৫, ১০:৫১

মানিকগঞ্জে মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের পুটাইল লক্ষ্মী পূজার মেলায় এই ঘটনা ঘটে।

নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদিআরব প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

নিহতের পরিবার জানায়, দুই ভাইয়ের মধ্যে রাব্বি বড়। শনিবার সন্ধ্যায় সে একা মেলা দেখতে পুটাইল লক্ষ্মী পূজার মেলায় যায়। মেলা প্রাঙ্গণে পৌঁছালে দুস্কৃতিকারীরা রাব্বির ওপর হামলা চালায় এবং তার বাম পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রাব্বি গুরুতর আহত হয়।

রাব্বির মামা হালিম মিয়া জানান, ‘খবর পেয়ে মেলা কমিটির লোকজন আহত রাব্বিকে উদ্ধার করে স্থানীয় সেলিম মিয়ার অটোরিকশায় করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত ডাক্তার রাব্বিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।’

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে যান। তারা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ জানান, ‘হত্যাকাণ্ড কেন ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি