ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দেশের নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে: আসাদুজ্জামান রিপন

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ১৬:৪০

বিএনপি'র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে আজ ১০ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে নির্বাচনী জনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে মুন্সিগন্জ -২ আসনের (লৌহজং -টংগিবাড়ী) তিনটি ইউনিয়নে। সেখানে হাট-বাজার, পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সালাম জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়।

কলমা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে একটি পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আগামী নির্বাচনে জনগনের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইন শা আল্লাহ তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তারেক রহমান আগামী নির্বাচনে জনগনের কাছে গ্রহণযোগ্য সৎ যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেবেন। তারেক রহমানের নেতৃত্বে গনতান্ত্রিক রাস্ট্র ব্যবস্হা প্রতিস্ঠার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করা হবে এবং জনমের ক্ষমতায়নে সবকিছু করবে।

তিনি আরোও বলেন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর নির্বাচনী আকাশে কালো মেঘ কেটে গেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের নির্বাচিত সরকার পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোনো অপশক্তি আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যহত করতে সক্ষম হবেনা। তিনি ফ্যাসিবাদ বিরোধী বিগত আন্দোলনের সকল পক্ষ ও শক্তি সমূহকে বিভাজনের পথ পরিহার করার আহ্বান জানান।

নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলপর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা, জাতীয়তাবাদী যুবদলের মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ খান এবং সাংবাদিক মহিউদ্দিন আহমেদ।

আমার বার্তা/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি