ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা শুরু

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৫, ১০:৪৪

মাদারীপুরের কালকিনিতে শুরু হয়েছে দুই শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা। কালি পূজাকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় এবারও জমে উঠেছে কেনাকাটা ও আনন্দ-উৎসবের রঙ। শুধু ফার্নিচার বিক্রিই হয় কয়েক কোটি টাকার, পাশাপাশি সুলভ দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় উপচে পড়ছে ক্রেতাদের ভিড়।

কালকিনির ভুরঘাটায় দুই দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে মুখর পুরো এলাকা। ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি দোকান। রাজধানী ঢাকা, নরসিংদী, বগুড়া, রাজশাহী ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন ব্যবসায়ীরা।

মেলার সবচেয়ে বড় আকর্ষণ কাঠের তৈরি খাট, সোফা, আলমারি ও অন্যান্য আসবাবপত্র। বিক্রেতারা জানান, প্রতিবছরের মতো এবারও শুধুমাত্র ফার্নিচার বিক্রি থেকেই আয় হবে কয়েক কোটি টাকা। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, পোশাক ও খেলনা সামগ্রী কিনতে মেলায় ভিড় করছেন দূরদূরান্তের ক্রেতারা।

স্থানীয় আয়োজকরা জানান, বাংলা ১৭৮৩ সালে মহেষ চন্দ্র কুন্ডু প্রথম এই মেলার সূচনা করেন। সেই থেকে টানা দুই শতাব্দী ধরে চলছে কুন্ডুবাড়ি মেলা যা আজও মিলনমেলায় পরিণত হয় স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের কাছে।

মেলার ইতিহাস ও নিরাপত্তা ব্যবস্থা

মেলার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জুয়া-মাদক নিষেধ, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করা, অবৈধ পণ্য বিক্রয় নিষিদ্ধসহ ১৫টি বিধিনিষেধ জারি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে।’

দর্শনার্থীরা বলেন, ‘হিন্দু-মুসলিম সবাই এই মেলায় আসে। স্বল্প দামে ভালো মানের জিনিসপত্র পাওয়া যায়, তাই প্রতিবছরই কেনাকাটা করতে আসি।’

নরসিংদী থেকে আসা ফার্নিচার বিক্রেতা গোলাম সরোয়ার বলেন, ‘প্রতিবছর এই মেলায় ৮-১০ ট্রাক ফার্নিচার বিক্রি করি। এবারও ভালো বিক্রির আশা করছি।’

বগুড়ার বড়বাজারের বিক্রেতা শাহাতাৎ সরদার বলেন, ‘গত বছর ৫০ লাখ টাকার ফার্নিচার বিক্রি করেছিলাম। এবারও বিক্রি ভালো হচ্ছে।’

মেলার আয়োজক বাসুদেব কুন্ডু বলেন, ‘শৈশব থেকে দেখে আসছি, প্রতিবছরই এই মেলা আনন্দমুখর পরিবেশে হয়। আগামীতেও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা থাকবে।’

প্রশাসনের অনুমতি অনুযায়ী, এবারের মেলা দুই দিনব্যাপী চলবে এবং ২২ অক্টোবর বুধবার রাত ১১টায় শেষ হবে। এলাকাবাসী চান, ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী মেলার সময়সীমা আরও বাড়ানো হোক।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি