ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে গজারিয়ায় বিএনপির উত্তাল প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
২২ অক্টোবর ২০২৫, ২১:৪৪

বিগত ১৯-১০-২০২৫ তারিখে দৈনিক মানবজমিনে যেন বিচ্ছিন্ন দ্বীপ গজারিয়া শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় প্রতিবেদনের একটি অংশে ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জনাব মো. মুজিবুর রহমানকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

সাংবাদে তাকে গজারিয়ার বালু মহলের নিয়ন্ত্রক বলে উল্লেখ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক অপপ্রচার। যা নিয়ে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায় বালু মহলটির ইজারাদার একজন মহিলা যার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় নয়। ইজারাদারের সাথে মুজিবুর রহমানের কোন রকমের সংশ্লিষ্টতা নেই । তাকে নিয়ে এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন,মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তার প্রতিপক্ষ তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিপুল জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার অসৎ উদ্দেশ্যে এই নোংরা পথ বেছে নিয়েছেন। তারা বিপুল অর্থ ব্যয় করে মুজিবুর রহমানের চরিত্রহননের অপচেষ্টা করে যাচ্ছেন। বালু মহল একটি স্পর্শকাতর বিষয় হওয়ায় জঘন্য মিথ্যাচারের মাধ্যমে কুচক্রী মহলটি এই বিষয়ে মুজিবুর রহমানকে ঘায়েল করতে চায়। মুজিবুর রহমান কোন ভাবেই বৈধ-অবৈধ উত্তোলন ও ইজারার সাথে জড়িত নয়।

অথচ তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার উদ্দেশ্যে তিনি গজারিয়ার নেতাকর্মীদের নিয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে।

গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন- পীড়নের শিকার বিএনপি এবং দেশের সাধারণ মানুষ। ওই সময়কালে হাজারো নেতাকর্মী গুম খুন ও কারাবরণের শিকার হয়েছেন।এর মধ্যে মুজিবুর রহমান অন্যতম। তার বিরুদ্ধে পঞ্চাশেরও অধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তাকে পাঁচ বার গ্রেফতার করে নির্যাতন করা হয়। তারও তার নেতাকর্মীদের অর্ধ শতাধিক বাড়ি লুটপাট করেন। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তারেক রহমানের দেওয়া ৩১ দফা রোড ম্যাপ ই ভবিষ্যতের মুক্ত, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রথম পথনির্দেশনা। এই বার্তা তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে এবং বিএনপিকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে মুজিবুর রহমান কাজ করে চলেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গজারিয়া উপজেলার তৃণমূল পর্যায়ে দলকে আরো সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন তিনি।

মুজিবুর রহমান দলের নেতাকর্মীদেরকে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে বিভ্রান্ত মুলক তথ্য প্রচার ও চাঁদাবাজি সহ সকল ধরনের অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত করছেন। তিনি মনে করেন, ব্যক্তিগত মতভেদ নয়, দল ও গণতন্ত্রের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রাম ও নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যই হবে দলের শক্তি।

অথচ একটি কুচক্রী ও স্বার্থন্বেষী মহল তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তকর সংবাদ প্রচার করছে।

আমার বার্তা/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪