ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

রাজবাড়ী পরিষ্কারের সময় বিশাল আকৃতির লোহার কড়াই মিললো

আমার বার্তা অনলাইন:
২৩ অক্টোবর ২০২৫, ১৭:০৪

দিনাজপুর রাজজবাটি (রাজবাড়ী) পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় একটি বিশাল আকৃতির লোহার কড়াই পাওয়া গেছে।

বুধবার (২২অক্টোবর) দিনাজপুর রাজমহলের একটি কক্ষ থেকে ধ্বসে পড়া সুড়কি সরানোর সময় বিশাল আকৃতির এই কড়াইটি পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, কড়াইট চওড়া চার দিকে ৪৮ইঞ্চি (৪ ফুট) গোলাকার সমতল এবং ৬ থেকে ৮ ইঞ্চি প্রাচীর। দুই পাশে দুটি বিশাল আকারের গোল আংটা লাগানো। পুরো কড়াইটি লোহার তৈরি।

স্থানীয়দের থেকে জানা গেছে, কড়াইটি রাজা মহারাজাদের আমলে রান্নার কাজে ব্যবহৃত হতো।

অনেক বলছেন, মহারাজা চলে যাওয়ার পর রাজবাড়ীটি ইপিআর ক্যাম্প করা হয়েছিল, এটি তাদের রান্নার কাজে ব্যবহৃত কড়াই, আবার কারও মতে পুণ্যাহ উৎসবে বিশেষ আকৃতির পুরি তৈরির জন্য এই কড়াই ব্যবহার করা হত।

দিনাজপুরে শেষ রাজা জগদীস নাথ রায় বাহাদুর ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তের পর ১৯৫৬ সালে দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি সবকিছু ফেলে বাংলাদেশ থেকে ভারতে চালে যান। সেই থেকে রাজবাড়ীটি অযত্নে অবহেলায় পড়েছিল। দীর্ঘ এই সময়ের মধ্যে রাজবাড়ী দরজা জানালাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। রাজবাড়ীটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম রাজবাড়ীটি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছেন। বুধবার পরিষ্কার করার সময় রাজমহলের একটি কক্ষ থেকে বিশাল আকৃতির কড়াইটি উদ্ধার হয়।

সজিব চন্দ্র রায় ও সুমিল অধিকারি বলেন, এটি রাজাদের আমলেরই কড়াই হবে। সে সময় রাজাদের যারা খাজনা দিত তাদের জন্য হালখাতার মতো অনুষ্ঠান করা হত। সেই অনুষ্ঠানে অনেক লুচি পুরি বুন্দিয়া তৈরি করতে এই কড়াই ব্যবহার হত। এটি আকারে অনেক বড় ও অনেক ওজন হওয়ায় হয়তো কেউ নিয়ে পালাতে পারেনি। খসে পড়া সুড়কিতে ঢাকা পড়ে গিয়েছিল।

রাজবাড়ীর বাসিন্দা মো. হেলাল হোসেন বলেন, অনেক পুরোন এই কড়াইটি খসে পড়া সুড়কি সরানোর সময় পাওয়া গেছে। তারপর থেকে অসংখ্য মানুষ এটি দেখার জন্য ভিড় করেছে। এটি বর্তমানে মন্দির প্রাঙ্গণে রয়েছে।

দিনাজপুরের সাংবাদিক কলামিস্ট, লেখব ও গবেষক আজাহারুল আজাদ জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির কিছু বছর পর সর্বশেষ মহারাজা জগদীস নাথ রায় বাহাদুর সব ফেলে ভারতে চালে যান। তারপর এটি দীর্ঘদিন ইপিআর বাহিনীর ক্যাম্প করা হয়। পরে তারা এখান থেকে বর্তমান বিজিবি ক্যাম্প কুঠিবাড়ীতে চলে যায়। তা ছাড়াও রাজবাড়ীতে রাজাদের আমল থেকেই পুণ্যাহ উৎসব পালিত হত। আসলে এটি কার আমলে তৈরি করা হয়েছে, কারা ব্যবহার করেছে তা সুনির্দিষ্ট করে বলা খুব কঠিন। তবে রাজা মহারাজারা দেশ ত্যাগ সময় এখনও শতবর্ষ হয়নি। তাই কড়াইটি রাজা মহারাজাদের আমলের নয় এটিও বলা যাবে না।

তবে জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, উদ্ধার হওয়া কড়াইটি দিনাজপুর জাদুঘরে জমা দেওয়া হবে। এখন সেটি রাজবাড়ীর শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির প্রাঙ্গণে রাখা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪