ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৫০ জেলে আটক, ৩৫ ট্রলার জব্দ

আমার বার্তা অনলাইন:
২৪ অক্টোবর ২০২৫, ১৩:৫৪

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ দল।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞার শেষ সময় ঘনিয়ে আসায় অনেক জেলে আগেভাগে নদীতে নামার প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে প্রশাসনের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে টানা অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারসহ তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নিয়ে আসা হয়। এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ সব ট্রলার স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় শুক্রবার রাত ১২টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা ভূমি কর্মকর্তা সেবক মণ্ডল বলেন, ‘রাতভর পায়রা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের মাছ শিকার করার সময় হাতে নাতে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন জাগো নিউজকে বলেন, ‘নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড শুরু থেকে তৎপর ছিল। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

চলতি মাসের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশের সব নদী ও উপকূলে মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা