ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ফলাফল বিপর্যয় ও শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কলেজ মাঠে সবজি চাষের উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
২৬ অক্টোবর ২০২৫, ১৭:৩১

নরসিংদীর রায়পুরার মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজে এইচএসসির ফলাফলে এবছর সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। ফলাফল বিপর্যয় ও শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় কলেজ মাঠে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় কলেজ মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ করা হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে আলোচনায় এলে সবজি বাগানের সিদ্ধান্ত থেকে সরে আসে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার মান নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

সম্প্রতি উপজেলার দৌলতকান্দি এলাকায় সরেজমিনে দেখা যায়, কলেজ মাঠে শিক্ষার্থীদের পদচারণা নেই। মাঠে ট্রাক্টরে হালচাষ করা হচ্ছে। ভবনের বিভিন্ন কক্ষে দু-একজন শিক্ষার্থী বসে আছে। বাকিগুলো ফাঁকা। কিছু শিক্ষক গল্প করছে। আর সুন্দরভাবে সাজানো শহীদ মিনারের পাশেই পড়ে আছে পরিত্যক্ত টিনসেট ভবন।

স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে তিন বিঘা জমিতে প্রতিষ্ঠিত এই কলেজটি একসময় মানসম্মত শিক্ষার জন্য এলাকাবাসীর আস্থা অর্জন করেছিল। কিন্তু গত কয়েক বছরে ক্লাসে অনিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি ও প্রশাসনিক দুর্বলতায় শিক্ষার মান ক্রমেই নিম্নগামী হয়েছে। এবারের ফলাফল সেই অবনতিরই প্রতিফলন।

বেশ কয়েকজন অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, সন্তানদের কলেজে ভর্তি করেও যদি মেধার বিকাশ না হয়, তাহলে শিক্ষার্থীরা উৎসাহ হারাবে। বিকেলে কলেজের ভবনেই মাদকের আড্ডা বসে। এটা শিক্ষার পরিবেশ? কলেজ কর্তৃপক্ষেরও কোনো জবাবদিহি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষকরা নিয়মিত এলেও ওই পরীক্ষার্থীরা অনিয়মিত ছিল। আমরা চেষ্টা করছি ভালোভাবে পড়াশোনা করে কলেজের সুনাম ফেরাতে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কলেজের একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষকদের জবাবদিহি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা গেলে আগামী বছর এই ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।

কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁইয়া বলেন, ২০১৪ সালে দরিদ্র এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নিজ উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা করেছিলাম। গত বছর ২০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছিল। এবার শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না করায় এমন ফল হয়েছে। মূলত করোনার পর থেকেই শিক্ষার্থী সংখ্যা কমে আসছে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি