ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

গজারিয়ায় জমি নিয়ে সহোদর ভাইদের দ্বন্দ্বে রহস্যজনক অগ্নিকাণ্ড

মুকবুল হোসেন, গজারিয়া (মুন্সীগঞ্জ):
৩০ অক্টোবর ২০২৫, ১৬:০৯

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইদের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এর জের ধরে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তোতা মিয়ার ছেলে মোবারক হোসেনের গোয়াল ঘরে রাত ৩টার দিকে আগুন লাগে। এতে গরু ও ঘরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছেন ভুক্তভোগী মোবারক হোসেন।

তিনি জানান, “গত রবিবার আমার সহোদর দুই ভাই মোহাম্মদ ও রিপন গং জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার স্ত্রী ও মেয়ে আহত হয়, বর্তমানে মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”

মোবারক আরও বলেন, “আমি ও আমার স্ত্রী হাসপাতালে থাকা অবস্থায় দুর্বৃত্তরা গভীর রাতে আমার গোয়াল ঘরে আগুন দেয়। আমাদের আর্থিকভাবে পঙ্গু করার জন্যই এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।”

মোবারকের বড় ভাই স্বপন মিয়া জানান, “ছোট ভাই মোহাম্মদ ও রিপন গং বারবার আমাদের উপর হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে গোয়াল ঘরে আগুন দেওয়াও তাদেরই পরিকল্পিত কাজ।”

স্থানীয়রা জানান, চার ভাই—মোবারক, স্বপন, মোহাম্মদ ও রিপনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। প্রায়ই সালিশ-বৈঠক ও সংঘর্ষের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাতেও তাদের মধ্যেই কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “উভয় পক্ষের পূর্বের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত মোহাম্মদ ও রিপনের মতামত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪