ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে ২ ভাইকে কুপিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন:
০১ নভেম্বর ২০২৫, ১৭:৩২

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নেন। সেই প্রেক্ষিতে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।

শনিবার পুনরায় রিপন, শিপনরা জমি দখল করতে যান। এ সময় বাধা দিলে দেশীয় আস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

নিহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বলেন, আমরা স্বামী ও দেবরকে তাদের চাচা আওয়াল এবং তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। মাথায়, হাতে ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কোপ দিয়ে আমার স্বামীর পেটের ভুরি বের করে ফেলেছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে আমি তাদের ফাঁসি চাই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ মর্গে রাখা হয়েছে। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।

আমার বার্তা/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা