ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

রিটার্নিং কর্মকর্তারাও ভোট স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল

আমার বার্তা অনলাইন:
০১ নভেম্বর ২০২৫, ১৯:৪০
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারাও প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবার ‘রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার (আরপিও)’-এ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারাও প্রয়োজন মনে করলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন।

এরপর মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন এ কর্মশালায়।

আমার বার্তা/এমই

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে বাজিমাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন