ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শরীয়তপুরে শতাধিক হাতবোমার বিস্ফোরণে কেঁপে উঠলো পুরো এলাকা

আমার বার্তা অনলাইন:
০২ নভেম্বর ২০২৫, ১৭:০৫

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে এক যুবদল নেতাসহ বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ঘটনার পর এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

রোববার (২ নভেম্বর) সকালে এ সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। রোববার ভোর সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এছাড়া হাতবোমার আঘাতে আহত হয় যুবদল নেতা সালাউদ্দিন বেপারী ও কামাল বেপারীসহ কয়েকজন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।

ইউপি সদস্য নাসির বেপারীর স্ত্রী সাবিনা আক্তার বলেন, ‘আমরা বাড়িতে বাচ্চাদের নিয়ে ঘুমানো ছিলাম। হঠাৎ বোমার শব্দে ঘুমে ভেঙে যায়। উঠে দেখি আমাদের বাড়িতে বোমা হামলা হচ্ছে। জানালার গ্লাস ভেঙে ধোঁয়ায় রুম ছেয়ে গেছে। আমাদের প্রতিপক্ষের লোকজন তাজুল ছৈয়াল, মমতাজ বেপারী, মন্নাপ বেপারী, সুজন, রনী ভূঁইয়া, টিপু মাদবর ওরা এই হামলা চালিয়েছে। আমরা দোষীদের বিচারের দাবী জানাই।’

আহত সালাউদ্দিনের স্ত্রী সুমি বলেন, ‘আমার স্বামী ঘরে ঘুমানো ছিল। বোমার শব্দে জানালার কাছে গেলে তিনি গুরুতর আহত হন। পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। আমরা জীবনের নিরাপত্তার পাশাপাশি দোষীদের শাস্তি চাই।’

এদিকে উল্টো অভিযোগ করেছেন চম্পা আক্তার নামে এক নারী।

তিনি বলেন, ‘সালাউদ্দিন বেপারী, নাসির বেপারী, ইব্রাহিম বেপারীরা আমাদের বাড়িঘরে বোমা হামলা করেছে। তারা আমাদের হুমকি দিয়েছে; বাড়িঘরে থাকতে দিবে না। আমরা এলাকায় শান্তি চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।’

এদিকে তাজুল ছৈয়ালের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরটি তালাবদ্ধ ছিল।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশকিছু হাতবোমার বিস্ফোরণ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি যারা এই নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আমার বার্তা/এল/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা