ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ভোলার চরফ্যাশনে দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ

মনির হোসেন বিল্লাহ,চরফ্যাশন প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৬
ছবি : প্রতিনিধি

ভোলার চরফ্যাশন সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চরফ্যাশনের প্রধান সড়ক ও বাজার এলাকায় যানজট এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই উপজেলা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মাসিক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে, এবং খুব শিগগিরই বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।

ইউএনও রাসনা শারমিন মিথি আরও বলেন, লোকাল এলাকার অটোরিকশাগুলো যাতে পৌর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সংখ্যক ও নিয়মিত সাইনবোর্ডধারী অটোরিকশাই পৌর এলাকায় চলাচল করতে পারবে। এতে শহরের ভিতরে যানবাহনের বিশৃঙ্খলা কমবে এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, পৌরসভা থেকে ইতিমধ্যেই একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম আগামী এক সপ্তাহ শহরের ফুটপাত দখলমুক্ত করতে দোকানদারদের সচেতন করবে। তিনি সতর্ক করে বলেন, দোকানদাররা স্বেচ্ছায় না সরলে সদর রোডের দুই পাশের অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হবে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। ইউএনওর ভাষায়, “আমাদের লক্ষ্য চরফ্যাশনকে পরিচ্ছন্ন, আধুনিক ও যানজটমুক্ত শহরে পরিণত করা।”

স্থানীয় ব্যবসায়ী মো. আবু সিদ্দিক বলেন, প্রতিদিন সকাল-বিকালে বাজার এলাকায় তীব্র যানজটের কারণে ব্যবসা-বাণিজ্যে ভোগান্তি পোহাতে হয়। ইউএনও রাসনা শারমিন মিথির উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। পথচারী রিনা বেগম বলেন, “রাস্তার দুই পাশে দোকান বসে থাকে, আবার অটোরিকশা যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকে—ফলে হাঁটাচলা করা যায় না। প্রশাসন যদি ব্যবস্থা নেয়, সেটা সবার জন্যই ভালো হবে।”

আরেক পথচারী মনির হোসেন বলেন, চরফ্যাশনের উন্নয়ন এখন দৃশ্যমান। উপজেলা প্রশাসনের উদ্যোগে যানজটমুক্ত শহর গড়ার প্রচেষ্টা প্রশংসনীয়। সবাই সহযোগিতা করলে চরফ্যাশন সত্যিই একটি মডেল টাউনে পরিণত হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট