ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বরগুনায় বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১২:০২

বরগুনার আমতলী উপজেলায় পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) রাতে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। এসময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।

এসময় বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সদস্যসচিব মো. তুহিন মৃধা, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিরুল ইসলাম জহিরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে আমতলীর বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন। গত সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের অনেকেই জমি-জায়গা দখল ও চাঁদাবাজির শিকার হয়েছেন। কিন্তু বিএনপি কখনও ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য করে না। তাই নিরাপত্তা ও অধিকার রক্ষার বিশ্বাস থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহিন বলেন, আমতলীর বিভিন্ন এলাকার চাকরিজীবী ও বিভিন্ন পেশার অন্তত পাঁচ শতাধিক হিন্দু নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ চায়। সেই প্রত্যাশা থেকেই তারা বিএনপির ওপর আস্থা রেখেছেন।

তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তিনবার জনপ্রতিনিধি ছিলেন। তার সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে ছিলেন। এই আস্থার কারণেই এবারও তারা ধানের শীষের পতাকাতলে এসেছেন।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা