ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়নের অঙ্গীকার করলেন কামরুজ্জামান রতন

মুকবুল হোসেন, (মুন্সীগঞ্জ) গজারিয়া:
১১ নভেম্বর ২০২৫, ১৮:১৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মানবতার কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া-৩ আসনের সম্ভাব্য ধানের শীষ প্রতীক প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।

নিজস্ব অর্থায়নে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি উপজেলার একাধিক ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেন। এর মধ্যে ছিল—মসজিদে অনুদান, নগদ অর্থ সহায়তা, শ্মশানে সোলার লাইট প্রদান, অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ।

বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া মহাশ্মশানে সোলার লাইট প্রদান ও অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এছাড়া ভবেরচর ইউনিয়নের ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাডমিন্টন, টেনিস বলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন এবং শিক্ষার্থীদের সাথে খেলায় অংশগ্রহণ করেন এই জনপ্রিয় এমপি প্রার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি অধ্যাপক এ. কে. এম. গিয়াস উদ্দিন, জেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, জেলা যুবদল সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সাবেক উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী, ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপি নেতা মান্নান মিয়াজি, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী।

জনপ্রিয় এই নেতা কামরুজ্জামান রতন বলেন, “গজারিয়া ও মুন্সীগঞ্জ সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে মানবকল্যাণে একের পর এক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করব।”

তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ ও বহুমুখী কল্যাণ নিশ্চিত করতে ক্ষুদ্র ক্ষুদ্র মানবিক উদ্যোগগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

আমার বার্তা/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪