ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মাদারীপুরে আ.লীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৪:০২

শরিয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি নেতাসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা, জেলা তাতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী ও মাদারীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি শাজাহান মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিয়তপুরের জাজিরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল চলাচলের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের খবর পেয়ে শিবচরের বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন বিএনপি ও আওয়ামী লীগ/ছাত্রলীগের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লাসহ ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শরিয়তপুরের জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল এবং মাদারীপুরের সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

আমার বার্তা/এল/এমই

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি।

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ যাচাইয়ে উপদেষ্টার নেতৃত্বে কমিটি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী