ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্রের মুরাল উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
১৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”-এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অরণখোলা ইউনিয়নে অবস্থিত ভুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফিজুর রহমান, ভুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমার বার্তা/মো. নাজমুল হক/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি