ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বরগুনায় এই প্রথম নারী জেলা প্রশাসক হলেন

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৭:১৯

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য লোভনীয় একটি পদ ‘জেলা প্রশাসক’ পদ। কিন্তু বরগুনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের মাত্র পাঁচ দিনের ব্যবধানে স্থগিত করা হয়েছে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের আদেশ।

তার স্থলে বরগুনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মিজ্ তাছলিমা আক্তারকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এছাড়া একই সঙ্গে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক পদে বদলি করা হলেও, তা স্থগিত করে বর্তমানে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর রাতে বরগুনার জেলা বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক পদে পদন করা হয়।

এ বিষয়ে বরগুনার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘কর্মক্ষেত্রে নারী এবং পুরুষ বলে কোনো কথা নেই। এখানে দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, পুরুষের থেকে নারী কর্মীরা দক্ষতা এবং অভিজ্ঞতায় অনেক এগিয়ে। বরগুনা একটি উপকূলীয় জেলা। এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এখানে মানুষ অনেক বেশি আন্তরিক। যেহেতু বরগুনাবাসি প্রথমবারের মতো একজন নারী জোড়ার প্রশাসক পেয়েছেন, তাই তার কাছে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকবে। আমরা বিশ্বাস করি, তিনি তার আন্তরিকতা, কর্মদক্ষতা এবং দূরদৃষ্টির মাধ্যমে এ জেলার উন্নয়নযাত্রাকে আরও ত্বরান্বিত করবেন এবং বরগুনাকে এগিয়ে নেবেন এক নতুন উচ্চতায়।’

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা