ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বরগুনার বামনায় ইউনিয়ন পরিষদসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৮

আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক শাটডাউনের সমর্থনে বরগুনার বামনায় ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক তালাবদ্ধ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ তালাবদ্ধ করার ঘোষণা ঘটে। পরে রোববার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এসময় তালার সঙ্গে লেখা ছিল, ‘১৬-১৭ নভেম্বর 'সর্বাত্মক শাটডাউন' সফল ও সার্থক হোক।’

রোববার সকালে বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করে লেখেন, ‘১৬ এবং ১৭ নভেম্বর 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।’

অপর একটি পোস্টে তিনি লেখেন, ‘১৬ এবং ১৭ নভেম্বর 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা সরাসরি কলেজের গেটে তালাবদ্ধ।’

তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি দিয়ে ফেসবুক পোস্টে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা লিখেছেন, ‘ধন্যবাদ বামনা উপজেলা ছাত্রলীগ। সরকারি কলেজ, ভূমি অফিসসহ ১০ টিরও বেশি সরকারি স্থাপনায় তালা দিয়ে শাটডাউন কর্মসূচি সফল করায়।’

শনিবার দিবাগত গভীর রাতে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বামনা সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকে শিকল দিয়ে তালাবদ্ধ করার ঘটনা ঘটে।

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে এসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুল গেটে শিকল দিয়ে তালা মারা দেখতে পায়। এসময় তারা কাগজে লেখা সর্বাত্মক শার্টডাউন লেখাটিও দেখতে পায়। পরে পুলিশকে খবর দিয়ে তালা ভেঙে ফেলা হয়েছে। তারপর নিয়মিত ক্লাস চলছে। তবে বিষয়টির সঙ্গে কারা জড়িত তা আমাদের জানা নেই।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘এ ঘটনার খবর শুনে দ্রুত ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে দ্বন্দ রয়েছে, ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, স্কুলেও দ্বন্দ রয়েছে। এসব কারনে নিজেদের লোকেরাই তালা দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা