ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বরগুনা-২ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন চারজন

আমার বার্তা অনলাইন:
২১ নভেম্বর ২০২৫, ১৮:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাথরঘাটা-বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত ১১০ সংসদীয় আসন বরগুনা-২ এ লড়াই করতে মনোনয়ন কিনলেন চারজন। তারা হলেন আ. কাইয়ূম খান সোহাগ, ডা. মাহতাব উদ্দিন, সৈয়দ এম নাঈম ও মো বেল্লাল হোসেন।

তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. সুলতান আহমেদের সঙ্গে।

এই আসনে এনসিপির চার প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আ. কাইয়ুম খান। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের জোয়ার সৃষ্টি হওয়ায় তাদের প্রতিনিধি হিসেবে জয়ের ব্যাপারে আশাবাদী এই জুলাই যোদ্ধা।

কাইয়ূম খান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর এলএলবি ডিগ্রি নিয়ে আইন পেশায় জড়িত। স্থানীয়দের কাছে তিনি একজন সমাজসেবী ও মানবিক কর্মী হিসেবে সমাদৃত। প্রাজক ফাউন্ডেশন নামের একটি চ্যারিটি প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে নিজ এলাকায় মানব সেবায় নিয়োজিত আছেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলন পাথরঘাটা উপজেলার একজন উপদেষ্টা কাইয়ুম খান। শিক্ষা অনুরাগী হিসেবেও তার ভূমিকা রয়েছে। তরুণ ছাত্রদের ক্যারিয়ার গাইড লাইন প্রদানসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের তিনি শুভাকাঙ্ক্ষী হিসেবে নানাবিধ ভূমিকা পালন করে যাচ্ছেন। পাথরঘাটা কলেজের গভর্নিং বডির তিনি একজন বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন।

তীক্ষ্ণ মেধাবী ও ক্ষুরধার যুক্তি সম্পন্ন মিষ্টভাষী কাইয়ূম খান সবার কাছে বেশ মিশুক ও অমায়িক ব্যবহারের মানুষ হিসেবে পরিচিত। একসময় তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার মানব উন্নয়ন ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জুলাই অভ্যুত্থানে তিনি ঢাকায় রাজপথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন।

বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পাথরঘাটা উপজেলার প্রধান সমন্বয়কারী ও বরগুনা জেলার একজন সংগঠক হিসেবে কাজ করছেন।

তার পরে আলোচনায় ডা. মাহতাব উদ্দিন। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল ও আলিম পাশ করার পর রাজশাহী মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে সনোলজিস্ট হিসাবে বরিশালে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা