ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন ফেটে গ্যাস সংযোগ ব্যাহত

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৫, ১৫:৫২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ চলাকাীলন তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে গেছে। এতে সিদ্ধিরগঞ্জে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে গ্যাস সংকটে ভোগান্তি গ্রাহকরা।

রোববার (২৩ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসিক ১ নম্বর ওয়ার্ডের গৃহিণী রেহানা আক্তার বলেন, গত বিকেল থেকে গ্যাস না থাকায় রান্না করতে পারছি না। পরিবারে সদস্যদের জন্য রেস্তোরাঁ থেকে নাস্তার খাবার আনা হয়েছে।

৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গণমাধ্যম কর্মী ফারুক হোসেন হৃদয় বলেন, আমাদের এলাকার বহু মানুষ গ্যাস না থাকার কারণ জানতে কল করেছেন। শুনলাম বিসিক এলাকায় পাইপলাইনটি ফেটে যাওয়ায় এ ভোগান্তি হচ্ছে।

মশিউর রহমান বলেন, শুধু সিদ্ধিরগঞ্জ না মোটামুটি পুরো নারায়ণগঞ্জই সমস্যা হচ্ছে। মূলত উড়াল সড়কের পাইলিংয়ের কাজ করার সময় মেইন পাইপলাইন ফেটে গেছে। গভীরতায় ২০ থেকে ২৫ ফুট নিচে পাইপ থাকা অবস্থায় মাটি খুঁড়তে গিয়ে বার বার ভেঙে যাচ্ছে। মাটি যাতে ভেঙে না পড়ে চারদিকে লোহার পাত দিয়ে সুরক্ষা তৈরি করার কাজ চলছে। মাটি খোঁড়াসহ পাইপলাইন মেরামতে আরও ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগবে। বিকেলে সমাধান হবে বলে আশাবাদী। মেরামত কাজ সম্পন্ন হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

উড়াল সড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় তিতাসের পাইপলাইন ছিদ্র হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি দুই ঘণ্টা সময়েই সমাধান হয়ে যাওয়ার কথা থাকলেও খুব সেনসিটিভ জায়গায় ক্ষতি হওয়ায় দেরি হচ্ছে। মেরামত করার কাজ চলছে।

আমার বার্তা/এল/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪