ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বরগুনায় বিএনপিতে যোগ দিলেন ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৫, ১১:০৪

বরগুনার বেতাগী উপজেলায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতা শ্রী মনি সংকর, ঝর্ণা রানী, শ্রী গৌতম সরকার ও শ্রী তপন সরকারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বেতাগী পৌরশহরের জেলেপাড়া শ্রী শ্রী সার্বজনীন মন্দির ও হোসনাবাদ ইউনিয়নের ঝিলখোলা এলাকার চল্লিশঘর গ্রামে আয়োজিত পৃথক দুটি মতবিনিময় সভায় তাদের বিএনপিতে যোগদান সম্পন্ন হয়।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফয়জুল মালেক সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ বিরক্ত হয়েছে। তারেক রহমান যদি আমাদের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উপহার দেয় তাহলে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকলেই যার যার ধর্ম পালন এবং শান্তিতে থাকতে পারবো।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, হিন্দুদের জানমালের কোনো ক্ষতি হবে না। সংবিধান তাদের যে অধিকার দিয়েছে তা শতভাগ ভোগ করার অধিকার তাদের আছে ও ধর্ম যার যার রাষ্ট্র সবার, এ রাষ্ট্রই হিন্দুদের পাশে দাঁড়াবে। পাঁচ তারিখের পরে বিএনপির নেতৃত্বে এখানকার হিন্দুধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছেন। তারেক রহমান বলেছেন, কোনো সংখ্যালঘু হিসেবে নয় পরীক্ষায় যারা ভালো করবে তারাই চাকরি পাবে।

তিনি আরও বলেন, সংখ্যালঘু হিসেবে নয়, যোগ্যতার ভিত্তিতেই সবাই চাকরি পাবে। অতীতে হিন্দুদের জমি দখলের বেশিরভাগ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ সংবাদমাধ্যমে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে এসব বন্ধ হবে ও সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

আমার বার্তা/এল/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা