ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

খোঁজে মিলেছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বোটসহ নিখোঁজ ১৩ জেলের

আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিংবোটসহ ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ২০ দিনের মাথায় তাদের খোঁজ মিলেছে। বঙ্গোপসাগরের ভারতের জলসীমায় অনুপ্রেবেশের অভিযোগে তাদেরকে ফিশিংবোটসহ ধরে নিয়ে গেছে ভারতীয় নৌবাহিনী। পরবর্তীতে তাদেরকে পশ্চিমবঙ্গের একটি থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাদেরকে আদালতে তোলে।

ভারতে কারাবন্দি জেলেরা হলেন- ট্রলার মালিক ফারুক (৫৩), জাহাঙ্গীর (৩৮), শামিম (২৩), খোকন (৩৫), সজিব (২২), আলম (৪৬), হেলাল উদ্দিন (৪০), ফারুক (৪২), মাকসুদুর রহমান (৪২), ছাব্বির (২৫), নাছির, আব্দুল মালেক, মাকসুদ। তাদের সবার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এর আগে, গত ২৩ নভেম্বর ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে নিখোঁজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ট্রলার মালিক ফারুকের ছেলে মো.শাহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার বাবাসহ আমাদের ফিশিংবোটের ১৩ জেলে গত ২০ দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নিখোঁজদের মধ্যে প্রতিবন্ধী জেলে ছাব্বির প্রথমে তার চাচাতো ভাইয়ের মোবাইলে ভিডিও কল দিয়েছেন এবং তার পরিবারের সাথে কথা বলেছেন। এসময় ভিডিও কলে তার সাথে আরও কয়েকজন নিখোঁজ জেলে ছিলেন। পরে বাবার সাথেও কথা বলেছি এবং তারা জানিয়েছেন- পুলিশ তাদেরকে ভারতের একটি আদালতে হাজির করেছেন।

তিনি আরও বলেন, তারা নিখোঁজ থাকাকালীন আমরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় ছিলাম। তারা বেঁচে আছেন জেনে সব জেলে পরিবারে স্বস্তি ফিরলে নতুনভাবে চিন্তায় পড়েছি। কারণ তারা ভারতে বন্দি। তাদেরকে মুক্ত করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারি সহযোগিতা ছাড়া তাদেরকে মুক্ত করে দেশে ফেরানো আমাদের পক্ষে সম্ভব না।

এদিকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের কাছে ভারতে আটক ভোলার ১৩ জেলেকে দ্রুত মুক্ত করে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. এরশাদ।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর দুপুরে লালমোহনের ধলীগৌড়নগর ইউনিয়নের মাস্টার বাজার এলাকার মেঘনা নদী হয়ে ৫ দিনের প্রয়োজনীয় বাজার সদাইসহ ট্রলার মালিক মো. ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলেসহ মা-বাবার দোয়া নামের ফিশিংবোটটি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে চরফ্যাশনের সামরাজ ঘাটে গিয়ে থামে এবং সেখান থেকে ট্রলারে বরফ নিয়ে ফের বঙ্গোপসাগরের উদ্দেশ্যে তারা রওনা হন। পরের দিন ১১ নভেম্বর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ ছিলেন তারা।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা