ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সুষ্ঠু নির্বাচন পরিবেশের আহ্বান কামরুজ্জামান রতনের
মুকবুল হোসেন, গজারিয়া (মুন্সিগঞ্জ):
০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতনের নাম ঘোষণা হওয়ায় তাকে স্বাগত জানাতে স্বাধীনতার পর ৫৩ বছরে প্রথমবারের মতো গজারিয়া জুড়ে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম দেখা গেছে। গত ৪ ডিসেম্বর ২০২৫ বিএনপির হাই কমান্ড রতনের মনোনয়ন ঘোষণার পর থেকেই গজারিয়াবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল ১০টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ ঢল নেমে আসে ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায়। দুপুর ১২টার মধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওই অংশ জনসমুদ্রে পরিণত হয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত হন।

প্রার্থী কামরুজ্জামান রতন জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নিজ বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, “বিএনপির ৩১ দফা অঙ্গীকারে দেশের সব শ্রেণী-পেশার মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা বলা হয়েছে। আমরা মনোনয়ন প্রত্যাশীরা ঘোষণা দিয়েছিলাম—যাকে দল মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করব। কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে দলের সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “বিক্ষোভ-প্রতিবাদ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। শুধু মুন্সিগঞ্জ-৩ নয়, দেশের প্রায় সব আসনেই মনোনয়ন প্রতীক নিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রতন জানান, তার এই পদায়ন দীর্ঘ রাজনৈতিক যাত্রার ধারাবাহিক ফল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসহাক আলী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোতাহার হোসেন জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত শীর্ষ নেতা-কর্মী।

গজারিয়ায় কামরুজ্জামান রতনের আগমনকে কেন্দ্র করে জনতার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসন্ন নির্বাচনে তাকে ঘিরে স্থানীয় জনসমর্থনের নতুন বার্তা দিয়েছে।

আমার বার্তা/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি