ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নিজ বিদ্যালয়ে ৬১ বছর পর অতিথি হয়ে এলেন পররাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শৈশব কাটানো বিদ্যালয়ে ৬১ বছর পর অতিথি হয়ে এলেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

জানা যায়, ১৯৬৪ সালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বাবার চাকরির সুবাদে মাগুড়া উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। সেখানে তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। উপদেষ্টার বাবা আব্দুল মান্নান মাগুড়া বাজারে অবস্থিত কাস্টমস অ্যান্ড এক্সাইজ অফিসে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তৌহিদ হোসেন বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার ছাত্রজীবনের স্মৃতি, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিদ্যালয় আমাকে মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম শিখিয়েছে। এত বছর পর আবার এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাসও দেন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্বপন হোসেন বলেন, আজকে আমাদের বিদ্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা সবাই অনেক খুশি। তিনি আমাদের বিদ্যালয়কে মনে রেখেছেন।

আরেক শিক্ষার্থী শরিফা আক্তার বলে, আমাদের বিদ্যালয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন। আমরা আশা করি তিনি বিদ্যালয়ের উন্নয়নে সহায়তা করবেন।

মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এখানে পড়ালেখা করার সুবাদে আজকে এখানে এসেছেন। আমরা সবাই তার আগমনে আনন্দিত। তিনি বিদ্যালয় ঘুরে দেখেছেন বিভিন্ন উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেছেন।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি