ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

আমার বার্তা অনলাইন
০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪
আপডেট  : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় ফেসবুকে অশালীন মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান সম্প্রতি ‘রূপগঞ্জ মানবাধিকার সংস্থা’র সদস্য নির্বাচিত হন। এ উপলক্ষে তিনি গত সপ্তাহে নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম আপত্তিকর মন্তব্য করেন।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রবিবার রাত ১১টার দিকে সাকিবুল ও মাহিমের মধ্যে কথাকাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

রাত ২টায় সশস্ত্র সংঘর্ষ

প্রাথমিক বিরোধের কয়েক ঘণ্টা পর রাত ২টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষ একে অপরের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সংঘর্ষে শহিদুল ইসলাম (২০) গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আহত হন সাকিবুল হাসান (২২), মাহিম (২৪), সাইফুল ইসলাম (২৫) ও রাকিবুল ইসলাম (২৪)। তারা ঢাকার ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের অবস্থান

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকায় এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি