ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

বালিয়াকান্দি-মধুখালী রুটে আবারও বন্ধ রয়েছে বাস চলাচল

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১
আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪

মধুখালী-বালিয়াকান্দি সড়কে দীর্ঘ ১৩ বছর পর নতুন করে বাস চলাচল শুরু হলেও মাত্র কয়েক মাসের মধ্যেই আবার বন্ধ হয়ে গেছে এই রুটের পরিবহন সেবা। যাত্রী সংকটের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাস মালিকরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস।

বাস মালিক সমিতির একাধিক সদস্য জানান, প্রতিদিনই বাসগুলো নিয়ে যাত্রী স্বল্পতায় চলাচল করছিল। ফলে পরিবহন খরচ উঠে না আসায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করতে হয়েছে। তাদের দাবি, যাত্রী না থাকলে রুটটি চালু রাখা অসম্ভব হয়ে পড়ে।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা আবারও পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে স্কুল–কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীদের এখন অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে সময়, ভাড়া ও নিরাপত্তা—সবদিক থেকেই ভোগান্তি বাড়ছে।

স্থানীয়রা জানান, রুটটি সচল রাখতে প্রয়োজন প্রশাসনের নজরদারি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা। নয়তো এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আবারও ধূলিসাৎ হবে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস বলেন, সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে দীর্ঘ ১৩ বছর পর চালু হয়েছিল রাজবাড়ীর বালিয়াকান্দি ও ফরিদপুরের মধুখালী রুটের বাস চলাচল। কিন্তু যাত্রী সংকটের কারণে মালিকদের খরচ উঠছিল না এ রুট থেকে। তাই বাধ্য হয়ে এই রুটে বাস চলাচল গত ৪ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে সড়কের বেহাল অবস্থার কারণে বালিয়াকান্দি-মধুখালি রুটে বাস চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ সেপ্টেম্বর রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে ৪০ কিলোমিটারের এ পথে পুনরায় বাস চলাচল শুরু হয়।

আমার বার্তা/এল/এমই

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪