ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মধুপুরে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

দশম গ্রেডের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পযর্ন্ত ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান, সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।

এ সময় মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্টরা বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য হিসেবে মো: আরিফুল ইসলাম, ফার্মাসিষ্ট ও আহ্বায়ক, তারুণ্যের শক্তি ফার্মাসিষ্ট পরিষদ, কেন্দ্রীয় কমিটি, মো: দুলাল উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি ও ইমেজিং বিভাগ),মোছা: শাহিনুর খাতুন (ফার্মাসিষ্ট), মো: মজিবর রহমান, ফিজিওথেরাপিষ্ট। দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতনগ্রেড ও সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি পূরণ না হলে জোড় আন্দোলনে যাওয়া হবে। এতে দেশের সব হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

আমার বার্তা/মো. নাজমুল হক/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি