ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১

আমার বার্তা অনলাইন:
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কার ঘটনায় তোফায়েল মিয়া (২৭) নামের বাসের এক সহকারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার বরাবর এ ঘটনা ঘটে।

নিহত মো. তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বসুমতি পরিবহনে থাকা হেলপার মো. তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সেতু কর্তৃপক্ষের লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেতু কর্তৃপক্ষের রেকারে করে দুর্ঘটনা কবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় ঢাকা পোস্টকে বলেন, পদ্মা স্পেশাল নামের পরিবহনটি চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে পেছন থেকে বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। আমরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ায় যানজট তৈরি হয়নি। আমরা সব সময় গাড়িচালকদের সতর্ক করি, যাতে তারা পদ্মা সেতুর উপর না দাঁড়ায়।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশের উপপরিদর্শক কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এল/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা