ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নরসিংদীর বিল থেকে হাদিকে হামলায় ব্যবহৃত অস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার

আমার বার্তা অনলাইন
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১১

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অভিযান চালিয়ে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত পিস্তলসহ ২টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিল থেকে একটি খেলনা পিস্তলও উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে নরসিংদী তরুয়া এলাকা থেকে মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ভিত্তিতে তরুয়ার বিলের পানির নীচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব এর ১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মো. ফয়সাল ওসমান বিন হাদিকে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের শিবপুরে। তিনি নরসিংদীর শাপলা চত্বর এলাকার হাফেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এর আগে মঙ্গলবার রাতেই নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব ১১-এর সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের (শিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে তার বন্ধু মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই বিলে অভিযান চালানো হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ চলছে।

এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়।

আমার বার্তা/জেএইচ

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ ঢাকা জেলা যুবদলের

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪