ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঠাকুরবাড়ির টেক যুব সমাজের উদ্যোগে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা

আমার বার্তা অনলাইন
১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

​মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঠাকুরবাড়ির টেক যুব সমাজের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় ঠাকুরবাড়ির টেক বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্যকরী সদস্য জনাব মো. কবির হোসেন। দিনের শুরুতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো. হাসান আলী ভুইয়া। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জনাব মো. মাছুম বিল্লাহ।

​বিজয় দিবসের এই বিশেষ আয়োজনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আমান উল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব মো. সিরাজ সরদার ভুঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মো. জাহিদুল হক ভুঁইয়া। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।

​এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জনাব মো. মোক্তার হোসেন এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব মো. নাজমুল ভুঁইয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব মো. মাসুদ রানা, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জনাব মো. নাঈম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের কার্যকরী সদস্য জনাব মো. টিপু সুলতান, আহামদ মিয়া, নকুল মিয়া, নবী ভূঁইয়া, আলমগীর হোসেন, সুলতান ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। স্থানীয় যুব ও ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের করতালিতে পুরো এলাকাটি এক মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি