ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শোকে নীরব নলছিটি, ওসমান হাদির শূন্যতায় কাঁদছে গ্রাম

আমার বার্তা অনলাইন
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকা আজ স্তব্ধ। টিনের ছোট ঘরটি এখন শুধু স্মৃতির ঠিকানা-যেখানে জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। ঘাতকের গুলিতে প্রাণ হারানো এই তরুণ নেতার শূন্যতায় শোক আর কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম।

হাদির গ্রামের বাড়িতে সকাল থেকেই ভিড় করছেন চেনা-অচেনা অসংখ্য মানুষ। কেউ নীরবে দাঁড়িয়ে আছেন, কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার অপেক্ষায় প্রহর গুণছেন গ্রামবাসী।

পারিবারিক সূত্র জানায়, ওসমান হাদির শেষ ইচ্ছা ছিল তাকে বাবার কবরের পাশেই দাফন করার। তবে পারিবারিক আলোচনা শেষে দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

১৯৯৩ সালে জন্ম নেওয়া ওসমান হাদি ছিলেন বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই তরুণ শৈশব থেকেই ছিলেন প্রতিবাদী ও দৃঢ়চেতা। নেছারাবাদ এনএস কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি।

এলাকাবাসীর ভাষ্য, হাদি শুধু একটি নাম নয়-চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একজন সাহসী কণ্ঠস্বর। তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। কেউ অঝোরে কাঁদছেন, কেউ আবার গুমরে গুমরে বলছেন-এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই হাদির ভগ্নপ্রায় বসতঘরের সামনে মানুষের ঢল নামে। বাড়িতে অবস্থানরত হাদির বোন ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে অনেকেই ভাষা হারিয়ে ফেলছেন। কারো মুখে স্মৃতিচারণ, আবার কারো কণ্ঠে একটাই দাবি-হত্যার সুষ্ঠু বিচার।

অন্যদিকে, বরিশালের বাবুগঞ্জে হাদির শ্বশুরবাড়িতেও চলছে শোকের মাতম। অল্প বয়সে স্বামীহারা স্ত্রী ও একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। তাদের দাবি, হাদির মতো আর কোনো সন্তানের যেন এভাবে প্রাণ না ঝরে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমার বার্তা/জেএইচ

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা