ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ভোলার চরফ্যাশনের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন

আমার বার্তা অনলাইন:
২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৬

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঢালচর (আনন্দ বাজার) লঞ্চঘাটের উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি এ লঞ্চঘাটের উদ্বোধন করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢালচর (আনন্দ বাজার) চরফ্যাশন উপজেলার একেবারে দক্ষিণ প্রান্তে, মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি অবস্থিত একটি দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। এটি কার্যত বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত একটি জনপদ। ভৌগোলিক অবস্থানের কারণে এ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদ ও নিয়মিত নৌযোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। প্রতিকূল আবহাওয়া, জোয়ার-ভাটা এবং অনিরাপদ ঘাটের কারণে যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।

উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ঢালচর তথা আনন্দবাজারের মানুষ যুগের পর যুগ অবহেলিত ও বঞ্চিত ছিল। আজ এই লঞ্চঘাট উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ যাতায়াত ও উন্নয়নের একটি সেতুবন্ধন।

তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ চিকিৎসা, শিক্ষা, প্রশাসনিক সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে মারাত্মক ভোগান্তির শিকার হতো। নতুন লঞ্চঘাট চালু হওয়ায় এসব সেবা গ্রহণ সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

এম সাখাওয়াত হোসেন জানান, বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম দ্বীপাঞ্চলের জনগণকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি প্রান্তে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা