ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মধুপুরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০০

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টাঙ্গাইল জেলার শতাধিক চার্চে উৎসব উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলাতেই রয়েছে ৯৩টি চার্চ। বড়দিনকে কেন্দ্র করে জেলার সব চার্চে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে বড়দিন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা জানান টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম।

তিনি বলেন, বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয়, সে লক্ষ্যে তিন স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সর্বক্ষণ সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মধুপুর ও আশপাশের চার্চগুলোর প্রধান, প্রতিনিধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।

সভায় আরও বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সাদিক, গারো নেতা ইউজিন নকরেক, অ্যাডভোকেট জনযেত্রা, রেভারেন্ড মধুনাথ সাংমা, নারী নেত্রী সুলেখা ম্রং ও নির্জন সিমসান প্রমুখ।

আমার বার্তা/মো. নাজমুল হক/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি