ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মানিকগঞ্জে পেঁয়াজের চারা রোপণ শুরু

আমার বার্তা অনলাইন:
২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১২

রবি মৌসুম শুরু হওয়ায় মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে চারা লাগানোর কাজ। সবুজ চারা আর কৃষকদের নিরলস পরিশ্রমে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে জেলার কৃষিজমি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের দাবি, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ হওয়ায় এবার পেঁয়াজের উৎপাদন হবে ৭০ হাজার ৫৭৫ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জেলার ৭ উপজেলায় ৪ হাজার ১৪৯ হেক্টর জমিতে চারা পেঁয়াজ চাষ করে উৎপাদন হয় ৬৫ হাজার ৭৪০ মেট্রিক টন। চলতি মৌসুমে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৫২ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৫৭৫ মেট্রিক টন। এ পর্যন্ত ৪৩০ হেক্টর জমিতে চারা পেঁয়াজ রোপণের কাজ সম্পন্ন হয়েছে। হরিরামপুর ও শিবালয় উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের চাষ হচ্ছে।

সরেজমিনে জানা যায়, কৃষকেরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করে সারি ধরে চারা রোপণ করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ সার প্রয়োগ করছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পানির সুবিধা থাকায় ভালো ফলনের আশায় আছেন তারা।

স্থানীয় কৃষকেরা জানান, মানিকগঞ্জ জেলার মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় এটি এখানকার একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাজারে চাহিদা ভালো থাকলেও চলতি মৌসুমে সার সংকট ও শ্রমিকের মজুরি বৃদ্ধি কিছুটা চাপ সৃষ্টি করেছে। তবে ফলন ভালো হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা।

প্রতি বছর প্রায় ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন হরিরামপুর উপজেলার জাকির হোসেন তিনি জাগো নিউজকে বলেন, ‘পেঁয়াজের যে বাজারমূল্য এই মুহূর্তে আছে, যদি এভাবে থাকে গত বছর যে লস হয়েছিল কৃষক ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। যদি এই ভরা মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে কৃষক ক্ষতির মুখে পড়বে। এখন যে মৌসুম চলছে এটাকে আমরা হালি পেঁয়াজের মৌসুম বলি। এই মৌসুমে স্যারের তীব্র সংকট দেখা দেয়। একজন কিছু হিসেবে সরকারের কাছে আমার আবেদন কৃষিপণ্য সার বীজ এগুলো যেন সহজলভ্য হয়।’

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, ‘চলতি মৌসুমে জেলায় মোট ৭ হাজার ৮৬৭ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হালি বা চারা পেঁয়াজ ৪ হাজার ৪৫২ হেক্টর, মুড়িকাটা পেঁয়াজ ৩ হাজার ৩৮৬ হেক্টর এবং বীজ পেঁয়াজ ২৯ হেক্টর জমিতে আবাদ করা হবে। এরই মধ্যে ৪৩০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ রোপণ সম্পন্ন হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বাকি জমিতেও আবাদ শেষ হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ হওয়ায় এবার পেঁয়াজের উৎপাদন বাড়বে বলে আশা করছি।’

আমার বার্তা/এল/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা