ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১০

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এল/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি