ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গাজীপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালন ৮ বছরে গাজীপুরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত

গাজীপুর প্রতিনিধি:
২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৩
আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৫

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকুত বাধা - এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে রোববার পালিত হয়েছে বিশ^ কুষ্ঠ দিবস। দিবসটি উপলক্ষ্যে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং দি লেপ্রসী মিশন বাংলাদেশ ও ইফেক্ট হোপ এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পোশাক কর্মীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী পালন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে নার্স, বিভিন্ন এনজিও কর্মী, সরকারী স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারী ও কয়েকজন কুষ্ঠ রোগী অংশ নেন। পরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, মেডিক্যাল অফিসার সিভিল সার্জন ডাঃ সাবরিনা মোহনা, মেডিক্যাল অফিসার ডাঃ রোবানা আফসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম প্রমুখ। দি ল্যাপরোসি মিশন বাংলাদেশ এর জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার মি. সমুয়েল সরকার ।

অনুষ্ঠানে বক্তারা জানান, কুষ্ঠ রোগ একটি নিরাময়যোগ্য রোগ, ছয় মাস থেকে এক বছর নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ সম্পূর্ণ ভাল হয়।প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী কুষ্ঠ ক্লিনিকে এ রোগের পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়।

জানা গেছে, গত ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গাজীপুরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৯ জন এখনো চিকিৎসা নিচ্ছেন, বাকীরা সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তবে শিল্পসমৃদ্ধ গাজীপুরে প্রতিনিয়ত রোগী সনাক্তকরনের হার বাড়ছে। এ জন্য বেসরকারী সংস্থা দি লেপ্রসী মিশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সচেতনতাবৃদ্ধি করার জন্য বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন , সনাক্তকৃত রোগীদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী পালন করা যাচ্ছে।

আমার বার্তা/জেইচ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা