ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯

নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত তীব্র যানজট রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। এছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের একাধিক টিম কাজ করছে।

এদিকে সকালে অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লেগেছে। অনেক বাস ও পণ্যবাহী গাড়ি বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করলেও তাতে খুব বেশি স্বস্তি মেলেনি।

ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, সকালে জরুরি কাজে বের হয়েছিলাম। কাঁচপুর পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরেও অফিসে পৌঁছাতে পারিনি।

আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, বাসের ভেতরে দীর্ঘ সময় বসে থাকতে খুব ভোগান্তি হয়েছে। গাড়ি যেন নড়ছেই না। এত যানজটে শরীরও খারাপ হয়ে যাচ্ছে।

ট্রাকচালক আব্দুল কুদ্দুস বলেন, মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি জায়গা এতটাই ভাঙা যে দ্রুত চালানো সম্ভব না। ধীরগতিতে চলতে গিয়ে পেছনে গাড়ির লাইন লেগে যাচ্ছে।

বাসচালক রবিউল ইসলাম বলেন, সকালের ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেশি থাকায় গতি একেবারে কমে যায়। যাত্রীরা ক্ষুব্ধ হন, কিন্তু এই অবস্থায় আমাদের করার তেমন কিছু থাকে না।

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা